টঙ্গীতে গাজীপুর-২ আসনের এমপি মনোনীত প্রার্থী M Monjurul Karim Ronir বিশাল জনসভা
গাজীপুর-২ আসনের এমপি মনোনীত প্রার্থী M Monjurul Karim Roni টঙ্গীতে এক বিশাল জনসভায় বক্তব্য দিয়েছেন। গতকাল ২৩ জানুয়ারি ২০২৬ ইং, দুপুর ২টা ৩০ মিনিটে টঙ্গী এলাকায় এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাসান উদ্দিন সরকার, সালাউদ্দিন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা রেখে এবং তাঁর সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্য ও সংগঠিতভাবে মাঠে থাকার বিকল্প নেই।
তিনি আরও বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানো এবং তাদের প্রত্যাশা পূরণ করাই আমাদের প্রধান দায়িত্ব।
জনসভায় বক্তারা বলেন, গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিজয় নিশ্চিত করবে। সভা শেষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


.jpeg)
Social Plugin