পাকিস্তানের একাধিক জেলায় শনিবার (৩১ জানুয়ারি) ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় দেশটির অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। খবর প্রকাশ করেছে জিও নিউজ।
সন্ত্রাসী হামলার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি আরও কঠোর করা হয়। বিশেষ করে বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান শুরু করে। আইএসপিআরের দাবি, ওই অভিযানে অন্তত ৯২ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী জানায়, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। হামলার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জকে আরও স্পষ্ট করে তুলেছে।

Social Plugin